Sunday, September 25, 2022

অবৈধ উসিলা কি

 


 

যে উসীলাকে শরী‘আত বাতিল করেছে, তাই নিষিদ্ধ উসীলা।
যেমন কেউ মৃতদের উসীলা পেশ করল এবং তাদের নিকট মদদ ও সুপারিশ প্রার্থনা করল।
সকল উম্মতের ঐকমতে এটা শির্কী উসীলা। যদিও তারা নবী অথবা অলী হয়ে থাকেন। আল্লাহ তা‘আলা বলেন,



وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَى [الزمر: ٣]

আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে, আমরা কেবল এ জন্যই তাদের ইবাদত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে 

[সূরা আয-যুমার, আয়াত: ৩] 



অতঃপর তাদের গুনাগুণ তুলে ধরেন তাদের উপর সিদ্ধান্ত দেওয়ার মাধ্যমে।আল্লাহ তা‘আলা বলেন,



أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلۡخَالِصُۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُواْ مِن دُونِهِۦٓ أَوۡلِيَآءَ مَا نَعۡبُدُهُمۡ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلۡفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحۡكُمُ بَيۡنَهُمۡ فِي مَا هُمۡ فِيهِ يَخۡتَلِفُونَۗ إِنَّ ٱللَّهَ لَا يَهۡدِي مَنۡ هُوَ كَٰذِبٞ كَفَّارٞ [الزمر: ٣]

যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী কাফির। নিশ্চয় আল্লাহ তাকে হিদায়াত করেন না। 

[সূরা আয-যুমার, আয়াত: ৩] 



তাদের ওপর কুফরি ও দীন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত দিয়েছেন। অনুরূপ শরীয়ত নিষিদ্ধ উসীলা হলো, যে ব্যাপারে শরীয়াত চুপ রয়েছে। কারণ তাওয়াসসুল এক প্রকার ইবাদত। 



আর ইবাদত অহীর ওপর নির্ভরশীল। অবৈধ উসীলার উদাহরণ হলো, কারো সম্মান অথবা সত্তা অথবা অন্য কিছুর দ্বারা উসীলা দেয়া।
যেমন কতক লোকের কথা হে আল্লাহ! হাবীবের সম্মানে আমাকে ক্ষমা কর। অথবা হে আল্লাহ! আমরা তোমার নবী অথবা নেককার লোকের সম্মান অথবা অমুকের মাটির উসিলায় তোমার কাছে প্রার্থনা করছি। 



এরূপ উসীলা আল্লাহ ও তাঁর নবী অনুমোদন করেননি। তাই এটি এমন বিদআত, যা থেকে সতর্ক থাকা ওয়াজিব।
এরূপ উসীলা ও ইতিপূর্বে যে নিষিদ্ধ উসীলার কথা বর্ণনা হলো, সাহাবী, তাবেঈ ও হেদায়াতপ্রাপ্ত ইমামদের কারো থেকে জানা যায়নি।
আল্লাহ তাদের সবার ওপর সন্তুষ্ট হোন।






Friday, September 23, 2022

মুমিনের আমল কখন শেষ হয়।

 



মৃত্যু ব্যতীত মুমিনের আমল শেষ হয় না। আল্লাহ তা‘আলা বলেন

 وَٱعۡبُدۡ رَبَّكَ حَتَّىٰ يَأۡتِيَكَ ٱلۡيَقِينُ [الحجر: ٩٩] 

আর ইয়াকীন আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত কর। 

{সূরা আল-হিজর, আয়াত: ৯৯} 


এখানে ইয়াকীন অর্থ মৃত্যু, এ কথার দলীল হলো উসমান বিন মাযউন যখন মারা গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, আল্লাহর কসম উসমানের নিকট ইয়াকীন এসে গেছে। {সহীহ বুখারী}


নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার জীবদ্দশায় আমল ত্যাগ করেননি। এখানে ইয়াকীন অর্থ ঈমানের এমন স্তর নয়, যেখানে পৌঁছালে মুমিন আমল ছেড়ে দিবে অথবা তার ওপর থেকে আমল করার হুকুম ওঠে যায়। 

যেমন কতিপয় বিভ্রান্ত লোকেরা তা ধারণা করে।







কবরের আযাব ও শান্তি




কবরের আযাব ও তার শান্তি কি কুরআন ও সুন্নাহে প্রমাণিত?


হ্যাঁ, আল্লাহ তা`আলা ফির`আউন সম্প্রদায় সম্পর্কে বলেছেন:


﴿ٱلنَّارُ يُعۡرَضُونَ عَلَيۡهَا غُدُوّٗا وَعَشِيّٗاۚ وَيَوۡمَ تَقُومُ ٱلسَّاعَةُ أَدۡخِلُوٓاْ ءَالَ فِرۡعَوۡنَ أَشَدَّ ٱلۡعَذَابِ ٤٦﴾ [غافر: ٤٦]


সকাল-সন্ধ্যায় তাদেরকে আগুনের কাছে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে (সেদিন ঘোষণা করা হবে) ফিরআউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও। {সূরা গাফির, আয়াত: ৪৬}


অপর আয়াতে বলেন,


﴿وَلَوۡ تَرَىٰٓ إِذۡ يَتَوَفَّى ٱلَّذِينَ كَفَرُواْ ٱلۡمَلَٰٓئِكَةُ يَضۡرِبُونَ وُجُوهَهُمۡ وَأَدۡبَٰرَهُمۡ وَذُوقُواْ عَذَابَ ٱلۡحَرِيقِ ٥٠﴾ [الانفال: ٥٠]


আর যদি তুমি দেখতে, যখন ফিরিশতারা কাফিরদের প্রাণ হরণ করছিল, তাদের চেহারায় ও পশ্চাতে আঘাত করছিল, আর (বলছিল) তোমরা জ্বলন্ত আগুনের আযাব আস্বাদন কর।          { সূরা আনফাল, আয়াত: ৫০ }


﴿يُثَبِّتُ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ بِٱلۡقَوۡلِ ٱلثَّابِتِ فِي ٱلۡحَيَوٰةِ ٱلدُّنۡيَا وَفِي ٱلۡأٓخِرَةِۖ ٢٧﴾ [ابراهيم: ٢٧]


অপর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ ঈমানদারদেরকে দুনিয়াতে ও আখিরাতে সুদৃঢ় বাণীর ওপর অবিচল রাখেন। { সূরা ইবরাহীম, আয়াত: ২৭ }


আর বারা‘ ইবন আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি দীর্ঘ কুদসী হাদীসে বর্ণিত হয়েছে, তাতে বলা হয়, অতঃপর আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিবে, আমার বান্দা সত্য বলেছে। অতএব তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য একটি দরজা জান্নাতের দিকে খুলে দাও। 

ফলে তার নিকট জান্নাতের সুবাতাস ও সুঘ্রাণ আসতে থাকবে এবং তার কবরকে তার জন্য চোখের দৃষ্টি পর্যন্ত প্রশস্ত করা হবে।


আর কাফিরের মৃত্যুর কথা উল্লেখ করে বলেন, অতঃপর তার রূহকে তার শরীরে ফেরত দেওয়া হবে এবং তার নিকট দু’জন ফিরিশতা আসবে এবং তাকে বসাবে। অতঃপর তাকে প্রশ্ন করবে, তোমার রব কে? ফলে সে বলবে, হাহা হাহা আমি জানি না। অতঃপর তারা তাকে বলবেন, তোমার দীন কি? সে বলেব, হাহা হাহা আমি জানি না। অতঃপর তারা তাকে বলবেন, এই যে লোকটিকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল তিনি কে? সে বলবে, হাহা হাহা আমি জানি না। 


অতঃপর আসমান থেকে এক ঘোষক ঘোষণা দেবে যে, সে মিথ্যা বলেছে। অতএব তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। 

ফলে জাহান্নামের গরম বাতাস ও বিষ-বাষ্প তার কাছে আসতে থাকবে এবং তার কবরকে তার ওপর এত সংকীর্ণ করা হয় যে, তার এক পাশের হাঁড় অপর পাশের হাঁড়ে প্রবেশ করবে। 


অপর বর্ণনায় বৃদ্ধি করা সহ এভাবে আছে যে, অতঃপর তার জন্য নিযুক্ত করা হয় অন্ধ ও বধির ফিরিশতাকে। তার সাথে থাকবে লোহার হাতুড়ি, যদি তা দ্বারা পাহাড়কে আঘাত করা হয়, তবে সেটিও মাটিতে পরিণত হয়ে যাবে। 

আর সে তা দিয়ে তাকে এমন একটি আঘাত করবে, যা জিন ও মানুষ ব্যতীত পূর্ব ও পশ্চিমের মধ্যকার সবাই শুনতে পায়। 

আবু দাউদ হাদীসটি বর্ণনা করেছেন। এ জন্যই প্রত্যেক সালাতে আমাদেরকে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে আদেশ করা হয়েছে।








নবী ও রাসূলগণের প্রতি ঈমান




নবী ও রাসূলগণের প্রতি ঈমান


আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি যে, তারা মানুষ এবং তারা বনী আদম থেকে মনোনীত ব্যক্তিবর্গ। 

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর বান্দাদের ওপর যে শরীয়ত নাযিল করেছেন, তা পৌঁছানোর জন্য তাদেরকে বাঁচাই ও নির্বাচন করেছেন। 

তারা তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, যিনি একক, যার কোনো শরীক নেই এবং শির্ক ও মুশরিকদের থেকে মুক্ত থাকতে বলেন। নবুওয়াত আল্লাহর মনোনয়ন ও নির্বাচন, যা নিজের পরিশ্রম, অধিক ইবাদত, যোগ্যতা ও আত্মশুদ্ধির মাধ্যমে হাসিল করা যায় না। 

আল্লাহ তা‘আলা বলেন, ٱللَّهُ أَعۡلَمُ حَيۡثُ يَجۡعَلُ رِسَالَتَهُۥ আল্লাহ ভালো জানেন কোথায় তিনি স্বীয় রিসালাত রাখবেন।  {সূরা আল-আনআম, আয়াত: ১২৪}


নবীদের মধ্যে সর্বপ্রথম হলেন আদম আলাইহিস সালাম। আর সর্বপ্রথম রাসূল হলেন নূহ আলাইহিস সালাম। আর তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ হলেন মুহাম্মাদ বিন আব্দুল্লাহ আল-কুরাইশী আল-হাশেমী। আল্লাহর অসংখ্য সালাত ও সালাম তাদের সবার ওপর। যে কেউ একজন নবীকে অস্বীকার করবে সে কাফির। 


আর যে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরে যে নবুওয়াতের দাবি করবে সেও কাফির এবং আল্লাহকে অস্বীকারকারী। 

কারণ আল্লাহ তা‘আলা বলেছেন: মুহাম্মাদ তোমাদের কোনো পুরুষের পিতা নন। তিনি আল্লাহর রাসূল ও সর্বশেষ নবী। 

আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: আমার পরে কোনো নবী নেই।








ফিরিশতাদের প্রতি ঈমান



ফিরিশতাদের প্রতি ঈমান কিভাবে আনা হয়?


ফিরিশতাদের প্রতি ঈমান হচ্ছে, তাদের অস্তিত্ব, গুণাবলি, ক্ষমতা, কাজ এবং তাদের যা নির্দেশ করা হয় তা পালন করা ইত্যাদির প্রতি সত্যায়ন ও দৃঢ় বিশ্বাস রাখা। সেই সঙ্গে আরো বিশ্বাস করা যে, তারা আল্লাহর মর্যাদাবান মহান সৃষ্টি। আল্লাহ তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। আল্লাহ তা‘আলা বলেন,


﴿لَّا يَعۡصُونَ ٱللَّهَ مَآ أَمَرَهُمۡ وَيَفۡعَلُونَ مَا يُؤۡمَرُونَ ٦﴾ [التحريم: ٦]



আল্লাহ তাদেরকে যে নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে তারা অবাধ্য হয় না। আর তারা তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। {সূরা আত-তাহরীম ৬}


তাদের পাখা রয়েছে দুটো, তিনটে, চারটে এবং তার চেয়েও অধিক। তাদের সংখ্যা অনেক। 

আল্লাহ ব্যতীত তাদের সংখ্যা কেউ জানে না। আল্লাহ তাদেরকে বড় বড় অনেক দায়িত্ব দিয়েছেন। তাদের কেউ আরশের ধারক, কেউ মাতৃগর্ভের দায়িত্বে, কেউ আমল সংরক্ষণ করার কাজে, কেউ বান্দাদের হিফাযত করার কাজে, কেউ জান্নাত ও জাহান্নামের পাহারাদারি প্রভৃতি গুরু দায়িত্বে নিয়োজিত। 


আর তাদের মধ্যে সর্বোত্তম হলেন জিবরীল আলাইহিস সালাম। তিনি নবীদের ওপর নাযিলকতৃ অহীর দায়িত্বে নিয়োজিত। 


অতএব আমরা তাদের ব্যাপারে সংক্ষিপ্ত ও বিস্তারিতভাবে ঈমান আনব। যেরূপ সংবাদ দিয়েছেন আমাদের রব তার কিতাবে ও তার রাসূল স্বীয় সুন্নতে। সুতরাং যে ব্যক্তি ফিরিশতাদের অস্বীকার করবে কিংবা মনে করবে, তাদের হাকীকত আল্লাহ যেরূপ সংবাদ দিয়েছেন সেরূপ নয় সে কাফির। কারণ, সে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংবাদকে অস্বীকার করেছে।











Thursday, September 22, 2022

ঈমানের রুকন গুলো কি কি




ঈমানের রুকন গুলো কি কি?


ঈমানের রুকন ছয়টি। আর তা হচ্ছে, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তার ফিরিশতা, কিতাবসমূহ, রাসূলগণ ও পরকাল দিবসের প্রতি। তুমি আরো ঈমান আনবে, ভালো ও মন্দ সবকিছুর তাকদীরের প্রতি।


আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত যেভাবে প্রমাণ করে সেভাবে এসকল রুকনসমূহের ওপর ঈমান আনা ছাড়া কারো ঈমান পূর্ণ হবে না। আর যে কেউ এর একটি অস্বীকার করবে, সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে যাবে। এর ওপর প্রমাণ হলো, আল্লাহ তা‘আলার বাণী:


﴿لَّيۡسَ ٱلۡبِرَّ أَن تُوَلُّواْ وُجُوهَكُمۡ قِبَلَ ٱلۡمَشۡرِقِ وَٱلۡمَغۡرِبِ وَلَٰكِنَّ ٱلۡبِرَّ مَنۡ ءَامَنَ بِٱللَّهِ وَٱلۡيَوۡمِ ٱلۡأٓخِرِ وَٱلۡمَلَٰٓئِكَةِ وَٱلۡكِتَٰبِ وَٱلنَّبِيِّ‍ۧنَ وَءَاتَى ٱلۡمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِي ٱلۡقُرۡبَىٰ وَٱلۡيَتَٰمَىٰ وَٱلۡمَسَٰكِينَ وَٱبۡنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِي ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلۡمُوفُونَ بِعَهۡدِهِمۡ إِذَا عَٰهَدُواْۖ وَٱلصَّٰبِرِينَ فِي ٱلۡبَأۡسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلۡبَأۡسِۗ أُوْلَٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُواْۖ وَأُوْلَٰٓئِكَ هُمُ ٱلۡمُتَّقُونَ ١٧٧ ﴾ [البقرة: ١٧٧]


ভালো কাজ এটা নয় যে, তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে; বরং ভালো কাজ হল যে ঈমান আনে আল্লাহ, শেষ দিবস, ফিরিশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি এবং যে সম্পদ প্রদান করে তার প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতীম, অসহায়, মুসাফির ও প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিতে এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্যধারণ করে কষ্ট ও দুর্দশায় ও যুদ্ধের সময়ে। তাঁরাই সত্যবাদী ও মুত্তাকী। {সূরা বাকারা, আয়াত: ১৭৭}


রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যখন ঈমান সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেছেন, তুমি ঈমান আনবে আল্লাহ, ফিরিশতা, কিতাবসমূহ, রাসূলগণ, পরকাল দিবস ও ভালো-মন্দের তাকদীরের প্রতি। (এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম)








তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, তোমার দীন কি?



আমার দীন ইসলাম। আর ইসলাম হচ্ছে তাওহীদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের সাথে তার বশ্যতা মেনে নেওয়া এবং শির্ক ও মুশরিকদের থেকে মুক্ত হওয়া। যেমন  আল্লাহ তা‘আলা বলেছেন,


﴿إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُ ١٩﴾ [ال عمران: ١٩]


নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম। [সূরা আল-ইমরান- আয়াত: ১৯] আল্লাহ তা‘আলা আরো বলেছেন “আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায় তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা আল-ইমরান- আয়াত: ৮৫] 

আল্লাহ কোনো দীন গ্রহণ করবেন না একমাত্র তার দীন ব্যতীত, যা দিয়ে তিনি আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন। কারণ, তাঁর দ্বীন পূর্বের সকল শরীয়তকে রহিতকারী। 

অতএব ইসলাম ব্যতীত যে অন্য দীন অন্বেষণ করবে সে হিদায়াত থেকে বিচ্যুত এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ও জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম খুব নিকৃষ্ট ঠিকানা।








তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, শিরকের প্রকার গুলো কী কী?

 



বল, শিরক দুই প্রকার:


১) বড় শিরক: এটি হচ্ছে ইবাদাতের প্রকারসমূহ হতে কোন একটি ইবাদত গাইরুল্লাহর জন্য সমর্পণ করা। যেমন গাইরুল্লাহর ওপর ভরসা করা অথবা মৃতদের কাছে মদদ চাওয়া অথবা গাইরুল্লাহর জন্য যবেহ করা অথবা গায়রুল্লাহর জন্য মানত করা, সিজদাহ করা অথবা গায়রুল্লাহর নিকট এমন বিষয়ে ফরিয়াদ করা, যে ব্যাপারে আল্লাহ ব্যতীত অন্য কেউ ক্ষমতা রাখে না। যেমন অনুপস্থিত ব্যক্তিদের কাছে অথবা মৃতদের কাছে ফরিয়াদ করা। এ জাতীয় বোকামি তারাই করতে পারে, যারা বিশ্বাস করে যে, উপরোক্ত ব্যক্তিরা তাদের আহ্বানে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে এবং আল্লাহ ব্যতীত অন্য কেউ কিছু করার ক্ষমতা রাখে না এমন কাজ করতে পারে। ফলে সে এ দ্বারা ঐ মাখলুকের মধ্যে রুবুবিয়াতের কিছু বৈশিষ্ট্য আছে বলে বিশ্বাসী হয়ে যায়। এ কারণে সে তার সামনে বিনয়ী হয়, তার জন্য দাসত্বের ন্যায় হীনতা প্রকাশ করে, তার ওপর ভরসা করে, তার নিকট কাকুতি-মিনতি করে, তার নিকট ফরিয়াদ করে এবং তার কাছে এমন কিছু চেয়ে তাকে আহ্বান করে, যা কোনো মাখলুকের পক্ষে দান করা সম্ভব নয়। আজব ব্যাপার হলো, মানুষ এমন অক্ষমের নিকট ফরিয়াদ করে, যে নিজের ক্ষতি কিংবা উপকার করার সামর্থ্য রাখে না এবং জীবন, মৃত্যু ও পুনরুত্থানের মালিক নয়। অতএব যে নিজের ক্ষতি দূর করতে অক্ষম সে কিভাবে অপরের ক্ষতি দূর করবে? এটা তো এক ডুবন্ত ব্যক্তি অপর ডুবন্ত ব্যক্তির নিকট ফরিয়াদ করার মতোই। সুবহানাল্লাহ! কিভাবে কতক মানুষের দৃষ্টিভ্রম ঘটে ও তাদের বিবেক চলে যায়। ফলে শরী‘আত বিধ্বংসী, বিবেক বিরোধী ও বাস্তবতার পরিপন্থী এ জাতীয় শির্কে লিপ্ত হয়!


২) ছোট শির্ক: যেমন সামান্য রিয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “তোমাদের ওপর আমি সবচেয়ে বেশী ভয় করি ছোট শির্কের। তাকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন  তা হলো রিয়া। 

[ এটি বর্ণনা করেছেন সহীহ মুসলিম ] ছোট শির্কের আরো উদাহরণ হলো গায়রুল্লাহর নামে কসম করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,যে গায়রুল্লাহর নামে কসম করল সে কুফরি করল অথবা র্শিক করল।    [ তিরমিযী ]







আল্লাহর অস্তিত্ব




তার সম্পর্কে ইলম, তার অস্তিত্ব সম্পর্কে স্বভাবজাত স্বীকৃতি, তার সম্মান ও ভীতি আর ক্ষমতা যা দিয়ে তিনি আমাকে সৃষ্টি করেছেন সে সবের আলোকেই আমি তাকে চিনেছি। যেমনি ভাবে আমি তাকে চিনেছি তার নিদর্শনসমূহ ও সৃষ্টিগুলোর প্রতি দৃষ্টি দিয়ে ও চিন্তা-গবেষণা করে। যেমন, আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمِنۡ ءَايَٰتِهِ ٱلَّيۡلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُۚ لَا تَسۡجُدُواْ لِلشَّمۡسِ وَلَا لِلۡقَمَرِ وَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ ٱلَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ٣٧﴾ [فصلت: ٣٧]

“আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র”। [সূরা ফুসসিলাত, আয়াত: ৩৭] এই সু-শৃঙ্খল, সুক্ষ্ম ও সুন্দর বিশাল এ সৃষ্ট-জগত নিজে নিজে কখনো সৃষ্ট হতে পারে না। অবশ্যই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনয়ন করার জন্য তার স্রষ্টা রয়েছে। এটিই শক্তিশালী, মহান ও প্রজ্ঞাময় স্রষ্টার অস্তিত্বের বড় প্রমাণ। প্রত্যেক মাখলুক তাদের স্রষ্টা, মালিক, রিযিক দাতা ও তাদের বিষয়াদির ব্যবস্থাপককে স্বীকার করে। তবে মুষ্টিমেয় কতক নাস্তিক ব্যতীত। তার মাখলুকের মধ্যে আরো রয়েছে সাত আসমান, সাত যমীন ও তার অন্তর্ভুক্ত মাখলুকসমূহ, যার সংখ্যা, হাকীকত ও অবস্থা সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না এবং তাদের রক্ষণাবেক্ষণ ও রিযিকের ব্যবস্থা মহান স্রষ্টা, চিরঞ্জীব ও সবকিছুর ধারক আল্লাহ ব্যতীত অন্য কেউ করে না। আল্লাহ তা‘আলা বলেন,

﴿إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَ يَطۡلُبُهُۥ حَثِيثٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتِۢ بِأَمۡرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٥٤﴾ [الاعراف: ٥٣]

'"নিশ্চয় তোমাদের রব হলেন আল্লাহ, যিনি ছয় দিনে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন অতঃপর আরশে আরোহণ করেছেন। তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দেন, ফলে ওদের একে অন্যকে অতি দ্রুত অন্বেষণ করে। আর সূর্য, চাঁদ ও তারকারাজিকে তাঁর নির্দেশের অধীন করেছেন। জেনে রাখ, সৃষ্টি ও নির্দেশ তাঁরই। মহা বিশ্বের রব বরকতময় আল্লাহ।"    ( সূরা আরাফ, আয়াত: ৫৪ )




Monday, September 12, 2022

কবরের ফেরেশতাদের প্রশ্নে




যদি তোমাকে জিজ্ঞেস করা হয়: তোমার রব কে?

বলুন, আমার রব আল্লাহ। তিনি সবকিছুর মালিক, স্রষ্টা, ব্যবস্থাপক, আকৃতি দানকারী, অভিভাবক ও বান্দাদের সংশোধনকারী এবং তাদের যাবতীয় বিষয়াদির আঞ্জাম দাতা। তার নির্দেশ ব্যতীত কোনো কিছুই অস্তিত্ব লাভ করে না এবং তার ইচ্ছা ও অনুমতি ব্যতীত কোনো স্থির বস্তু নড়াচড়া করে না।


যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তোমার রবকে কিভাবে চিনতে পেরেছ?

তাহলে তুমি বল, তার সম্পর্কে ইলম, তার অস্তিত্ব সম্পর্কে স্বভাবজাত স্বীকৃতি, তার সম্মান ও ভীতি আর ক্ষমতা যা দিয়ে তিনি আমাকে সৃষ্টি করেছেন সে সবের আলোকেই আমি তাকে চিনেছি। যেমনি ভাবে আমি তাকে চিনেছি তার নিদর্শনসমূহ ও সৃষ্টিগুলোর প্রতি দৃষ্টি দিয়ে ও চিন্তা-গবেষণা করে। যেমন, আল্লাহ তা‘আলা বলেন,

﴿وَمِنۡ ءَايَٰتِهِ ٱلَّيۡلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُۚ لَا تَسۡجُدُواْ لِلشَّمۡسِ وَلَا لِلۡقَمَرِ وَٱسۡجُدُواْۤ لِلَّهِۤ ٱلَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمۡ إِيَّاهُ تَعۡبُدُونَ ٣٧﴾ [فصلت: ٣٧]

“আর তার নিদর্শনগুলোর মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র”। [সূরা ফুসসিলাত, আয়াত: ৩৭] এই সু-শৃঙ্খল, সুক্ষ্ম ও সুন্দর বিশাল এ সৃষ্ট-জগত নিজে নিজে কখনো সৃষ্ট হতে পারে না। অবশ্যই অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বে আনয়ন করার জন্য তার স্রষ্টা রয়েছে। এটিই শক্তিশালী, মহান ও প্রজ্ঞাময় স্রষ্টার অস্তিত্বের বড় প্রমাণ। প্রত্যেক মাখলুক তাদের স্রষ্টা, মালিক, রিযিক দাতা ও তাদের বিষয়াদির ব্যবস্থাপককে স্বীকার করে। তবে মুষ্টিমেয় কতক নাস্তিক ব্যতীত। তার মাখলুকের মধ্যে আরো রয়েছে সাত আসমান, সাত যমীন ও তার অন্তর্ভুক্ত মাখলুকসমূহ, যার সংখ্যা, হাকীকত ও অবস্থা সম্পর্কে আল্লাহ ব্যতীত অন্য কেউ জানে না এবং তাদের রক্ষণাবেক্ষণ ও রিযিকের ব্যবস্থা মহান স্রষ্টা, চিরঞ্জীব ও সবকিছুর ধারক আল্লাহ ব্যতীত অন্য কেউ করে না। আল্লাহ তা‘আলা বলেন,

﴿إِنَّ رَبَّكُمُ ٱللَّهُ ٱلَّذِي خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضَ فِي سِتَّةِ أَيَّامٖ ثُمَّ ٱسۡتَوَىٰ عَلَى ٱلۡعَرۡشِۖ يُغۡشِي ٱلَّيۡلَ ٱلنَّهَارَ يَطۡلُبُهُۥ حَثِيثٗا وَٱلشَّمۡسَ وَٱلۡقَمَرَ وَٱلنُّجُومَ مُسَخَّرَٰتِۢ بِأَمۡرِهِۦٓۗ أَلَا لَهُ ٱلۡخَلۡقُ وَٱلۡأَمۡرُۗ تَبَارَكَ ٱللَّهُ رَبُّ ٱلۡعَٰلَمِينَ ٥٤﴾ [الاعراف: ٥٣]

“নিশ্চয় তোমাদের রব হলেন আল্লাহ, যিনি ছয় দিনে আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন অতঃপর আরশে আরোহণ করেছেন। তিনি দিনকে রাত দ্বারা ঢেকে দেন, ফলে ওদের একে অন্যকে অতি দ্রুত অন্বেষণ করে। আর সূর্য, চাঁদ ও তারকারাজিকে তাঁর নির্দেশের অধীন করেছেন। জেনে রাখ, সৃষ্টি ও নির্দেশ তাঁরই। মহা বিশ্বের রব বরকতময় আল্লাহ।” [সূরা আরাফ, আয়াত: ৫৪]


যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তোমার দীন কি?


তখন বল, আমার দীন ইসলাম। আর ইসলাম হচ্ছে তাওহীদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের সাথে তার বশ্যতা মেনে নেওয়া এবং শির্ক ও মুশরিকদের থেকে মুক্ত হওয়া। যেমন— আল্লাহ তা‘আলা বলেছেন,

﴿إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُ ١٩﴾ [ال عمران: ١٩]

“নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম।” [সূরা আল-ইমরান, আয়াত: ১৯] আল্লাহ তা‘আলা আরো বলেছেন: “আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায় তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা আল-ইমরান, আয়াত: ৮৫] আল্লাহ কোনো দীন গ্রহণ করবেন না একমাত্র তার দীন ব্যতীত, যা দিয়ে তিনি আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন। কারণ, তাঁর দ্বীন পূর্বের সকল শরীয়তকে রহিতকারী। অতএব ইসলাম ব্যতীত যে অন্য দীন অন্বেষণ করবে সে হিদায়াত থেকে বিচ্যুত এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ও জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম খুব নিকৃষ্ট ঠিকানা।


যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তোমার নবী কে?

বল, তিনি হলেন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব ইবন হাশিম ইবন আব্দু মানাফ। আল্লাহ তাকে কুরাইশ থেকে বাছাই করেছেন, আর কুরাইশরা হচ্ছে ইসমাইল ইবনু ইবরাহীম আলাইহিস সালামের সন্তানদের সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাঁকে মানব ও জিন জাতীর নিকট প্রেরণ করেছেন এবং তার ওপর কিতাব ও হিকমত নাযিল করেছেন এবং তাকে সর্বোত্তম রাসূল ও তাদের শ্রেষ্ঠ বানিয়েছেন। তার ওপর সালাত ও সালাম।





Thursday, September 8, 2022

নামাজ


ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বার বার নামাজের তাগিদ পেয়েছেন। কুরআনে পাকে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সরাসরি ৮২ বার সালাত শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন।


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজকে ঈমানের পর স্থান দিয়েছেন। নামাজের গুরুত্ব ও ফায়েদা সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে অসংখ্য হাদিস  বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হলো-


হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করলাম- (হে আল্লাহর রাসুল!) আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ‘নামাজ’। (বুখারি ও মুসলিম)


উল্লেখিত হাদিস বর্ণনা প্রসঙ্গে বিশিষ্ট ইসলামি স্কলার আল্লামা মোল্লা আলি ক্বারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘এ হাদিসের মাধ্যমেই আলেমগণ ঈমানের পর নামাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন।


হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘আল্লাহ তাআলা মনোনীত সর্বোত্তম আমল হলো নামাজ। অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম, সে যেন বেশি বেশি নামাজ পড়ে। (তাবারানি)


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নামাজের গুরুত্ব বুঝাতে হাদিসের মাধ্যমে একটি উপমা প্রদান করেছেন।


হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক সময় শীতকালে বাইরে (কোথাও) তাশরিফ আনলেন। তখন গাছের পাতা ঝরার মৌসুম ছিল। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন। ফলে তার পাতা আরও বেশি ঝরতে লাগল।


অতঃপর তিনি বললেন, হে আবু যর! আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি উপস্থিত। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন-


‘মুসলিম বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তার থেকে পাপসমূহ ঝরে পড়ে; যেমন এ গাছের পাতা ঝরে পড়ছে। (মুসনাদে আহমদ)



নামাজই একমাত্র ইবাদত; যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদিত হয়ে যায়। এ নামাজই মানুষকে দুনিয়ার সব পাপ-পংকিলতা থেকে ধুয়ে মুছে পাক-সাফ করে দেয়। দুনিয়ার সব অন্যায়-অনাচার থেকে হেফাজত করে।


পরিশেষে…

নামাজের প্রতি যত্নবান হওয়া মুমিন মুসলমানরে ঈমানের দাবি ও ফরজ ইবাদত। নামাজি ব্যক্তিই হলো সফল। যার সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন প্রিয়নবি। তিনি বলেছেন-


‘যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান থাকে; কেয়ামতের দিন ওই নামাজ তার জন্য নূর হবে এবং হিসেবের সময় নামাজ তার জন্য দলিল হবে এবং নামাজ তার জন্য নাজাতের কারণ হবে।


পক্ষান্তরে

যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে না- কেয়ামতের দিন নামাজ তার জন্য নূর ও দলিল হবে না। তার জন্য নাজাতের কোনো সনদও থাকবে না। বরং ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সাথে তার হাশর হবে।’


ইয়া আল্লাহ মুসলিম উম্মাহকে সহিহ তরিকায় সঠিক পদ্ধতিতে নির্ধারিত সময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন। ফরজ নামাজ আদায়ের পাশাপাশি নফল নামাজ আদায় করার তাওফিক দান করুন। নামাজকে পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দিন। আমিন।




আপন ঠিকানা



ক্ষণস্থায়ী মানব জীবন শেষে আখিরাতের পথে আমাদের প্রথম মনজিল বা গন্তব্য হল কবর।

আমরা অধিকাংশ মানুষই জীবনভর কবরের কথা একদমই স্মরন করিনা। কবরের সাথে সাক্ষাতের ব্যাপারে আমরা সবাই ব্যাপকভাবে উদাসীন।

কিন্তু কবর যে এক চিরন্তন সত্য, কিংবা বলা যায় এক নিষ্ঠুর বাস্তবতা। প্রত্যেক মানুষ কেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর পর প্রত্যেককে কবরে যেতে হবে, আজ নয়ত কাল। আমাদের সবাইকে কবরের সাথে মোলাকাত করতে হবে তাকে এড়ানোর সাধ্য আমাদের কারোরই নেই।


এই দুনিয়াতে ক্ষণস্থায়ী জীবনের জন্য একটা ঘর সাজাতে মানুষ কত রকমের কত কিছুর আয়োজন করছে, সারাজীবনের টাকা-পয়সা সম্পদ মেধা সবকিছু খরছ করে ঘর বানায়। অথচ কয়দিনই বা সেই ঘরে থাকতে পারে? অথচ চিরস্থায়ী ঘর কবর সাজানোর ব্যাপারে আমরা ততটাই উদাসীন যতটা এ দুনিয়ার ঘর সাজাতে উদগ্রীব। শেষমেষ ত কবরের ভেতরেই আমাদের ফিরে যেতে হবে, আর শত শত গরীবের (আমলের )কান্নায় ভারী হয়ে উঠবে কবরের বুক।



তারপরেও আমরা কেন কবরের জীবন নিয়ে চিন্তা করিনা বা সাবধান হইনা ? মৃত্যুর পর থেকে শেষ বিচারের দিন পর্যন্ত আমাদের কত দীর্ঘ সময় এই অন্ধকার ঘর কবরে থাকতে হবে। 

অথচ এই ঘরটাকেই আমরা আমাদের কাজের মাধ্যমে নোংরা ,বিদঘুটে ও বিপদসংকুল করে তৈরী করছি। অথচ একটু সচেতন হলেই আমরা কবরকে শান্তির নিবাস হিসাবে গড়ে তুলতে পারি।


সত্যিই,কতনা হতভাগা আমরা।

দুনিয়ার লালশায় মগ্ন হয়ে আমরা কবরের সাথে যে সাক্ষাত করেতে হবে এই বোধটাই হারিয়ে ফেলেছি।


যে টাকা, সম্পদ উপার্জনের জন্য আমরা জীবনপাত করি, জীবনকে অবহেলায় বিলিয়ে দেই, সেই আমরাই একদিন জীবনের স্বাভাবিক নিয়মে সবকিছু ছেড়ে রেখে খালি হাতে এ দুনিয়া থেকে চলে যাব কবরে। 

আর সেই কবরে আমরা অধিকাংশই যথেষ্ট ঈমান-আমল না নিয়ে চলে যাব।অথচ এই ঈমান-আমলই বেশী দরকার ছিল আমাদের অন্ধকার কবরের বুকে সুন্দর এবং সম্মানজনক আবাসের জন্য।

ঈমান-আমলের মাপকাঠির ভিওিতেই আল্লাহ কবরকে আদেশ করবেন আমাদের লাশের সাথে কেমন আচরন করতে হবে। তার আগে মুনকার-নাকীর নামের দু জন ফেরেশতা এসে আমাদের তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করবেন। আর এই প্রশ্নগুলি দুনিয়ার বুকে মহান আল্লাহ পাক রাববুল আল-আমিন ফাস করে দিয়েছেন অনেক অনেক কাল আগেই।


এই তিনটি প্রশ্ন হল :-


১। তোমার রব কে ?

২। তোমার ধর্ম কি ?

৩। তোমার নবী কে ?



খুবই মৌলিক ও সহজ প্রশ্ন। তবুও কত মানুষ উত্তর দিতে পারবেনা, আর এই সকল প্রশ্নের সঠিক জবাব দিতে না পারলে কবর কিভাবে আমাদের সাথে কি ব্যবহার করবে তা সহজেই অনুমান করা যায়।


মহান আল্লাহ পাক রাববুল আল-আমিন ক্ষমাশীল ও দয়াময়। 

কিন্তু আমরা যখন ঈমান-আমলের শূণ্য খাতা নিয়ে কবরে যাব, কি আশা করতে পারব আমরা মহান রবের নিকট?

যদিও আমাদের আওলাদ ,আত্মীয়-পরিজন অনেক আয়োজন করে কবরে নামানোর সময় " বিসমিল্লাহে আলা মিল্লাতি রাসুলিল্লাহি ওয়া আলা তাওয়াকলতু" বলবে কিন্তু তা আমাদের জন্য কতটাই বা সহায়ক হবে? যে আমরা সারা জীবন মিল্লাতে রাসুলকে বৃদ্যাংগুলি দেখিয়ে এসেছি, ঈমান-আমলের এ বেহাল দশা নিয়ে আমরা কবরের কাছে কিইবা আশা করতে পারব।



কবরের কারো জন্য কিছুই করার নেই, কারন কবর কেবল রবের হুকুমের দাস।আর রবের আদেশে নাফরমান বান্দাদের উপর নেমে আসবে ভয়াবহ আযাব। যার শুরুটা হবে কবর থেকেই।


আল্লাহর হুকুম পাওয়া মাত্র কবর এমন ভাবে সংকীর্ণ হবে যে, কবর বাসীর এক পাজরের হাড় অপড় পাজড়ে গিয়ে ঠেকবে। এ এমন এক চাপ যার বেদনায় আমাদের সকলকে দুনিয়ার সুন্দরতম আলিংগনের মুহূর্তগুলোকেও ভূলিয়ে দিতে বাধ্য।

আল্লাহর জমিনে থেকে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর সকল নেয়ামত ভোগ করে অথচ তারই অবাধ্যতা করি সারাজীবন তওবা করার ও প্রয়োজন মনে করিনা।

আহারে কবর তখন বলবে , কোথায় তোমাদের অহংকার?

বাকি শাস্তিগুলোরও নীরব প্রত্যক্ষদর্শী কবর। একে একে মাইয়্যেতের পরিয়ে দেয়া হবে জাহান্নামের পোশাক ও বিছিয়ে দেয়া হবে জাহান্নামের বিছানা। তারপর জাহান্নামের দিক থেকে খুলে দেওয়া হবে দরজা।সবশেষে দুই ফেরেশতার পক্ষ থেকে এমন এক হাতুড়ি

দ্বারা অনবরত আঘাত করা হবে, যেই হাতুড়ির এক আঘাতে বিশাল পাথরের পাহাড়ও চূর্ণ বিচূর্ণ করে ধুলায় পরিণত করতে পারে। 

এভাবে মুহূর্তেই মাইয়্যেতের জীবনটা হয়ে উঠবে এক পশলা জাহান্নাম। 

আর পূনরায় জেগে উঠার আগ মুহূর্ত বা কেয়ামতের দিনতক পাপচারীরা কবরে শুয়ে বহুমুখী শাস্তি ভোগ করতে থাকবে।




এত কিছুর মাঝেও কিছু কিছু মানুষ যথেষ্ট ঈমান ও আমল নিয়ে কবরে যাবে।এদের প্রশান্ত ও নূরানী চেহারা দেখেই মনে হবে এরা ঠিক ঠিক উত্তর দিতে পারবে।

সুন্দরভাবে উত্তর দেয়ার পরে ওই দুই ফেরশতা সফলতার নেপথ্য কারন জানতে চাইবে। জবাব শুনে চিন্তা ছাড়াই বলে দেয়া যায়, এরা আখিরাতের সিলেবাস দুনিয়াতে থাকা অবস্থায় বেশ ভাল ভাবেই সম্পূর্ণ করেছে। 

মহান আল্লাহপাক এমন ব্যক্তিদের পুরস্কৃত করবেন।


যথারীতি তাদের পুরস্কারের শুরুও হবে কবর থেকেই। এরকম সম্মানী বান্দাদের থাকার জন্য কবরকে বহুদুর পর্যন্ত বিসতৃত হওয়ার আদেশ দেওয়া হবে এবং কবর তা অক্ষরে অক্ষরে পালন করবে। 

এর পর অন্ধকার কবর আল্লাহর আদেশে আলোকিত হয়ে উঠবে। আলোকিত বান্দা, আলোকিত কবর, সত্যিই আল্লাহর বিচার সর্বোৎকৃষ্ট ।




এর পর বান্দাকে জান্নাতের পোশাকে সাজিয়ে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে।

বান্দার জন্য আল্লাহ কবর কে জান্নাতের টুকরো  বানিয়ে দিবে। 

এভাবে শেষ বিচারের আগ পর্যন্ত কবরের বুকে শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর নেককার বান্দাগন। আর এই নেককার বান্দাদের পেলে কবরও খুশি হয়।

তাই আমরা এখনও জীবিত আছি, এই দুনিয়ায় বিচরন করছি, সবারই স্মরণ রাখা উচিত - আজ নয়ত কাল আমাদের কবরে যেতেই হবে।


এই দুই শ্রেণীর বান্দার ঈমান বিশ্লেষণ করে আমরা যা বুঝতে পারি, কবরের এই জীবনটাকে এক টুকরা জান্নাতের বাগানে পরিণত করতে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে।

আমরা যদি একটু চেষ্টা করি তাহলে আমরা সকলেই কামিয়াব হব বলেই বিশ্বাস।আল্লাহ আমাদের সকলকে কামিয়াব হবার তওফিক দান করুন।







The Light of Islam

Surah Al Ikhlas affirms the concept of Allah's oneness and invalidates all forms of idolatry and polytheism.  This solidifies the signif...