যদি তোমাকে জিজ্ঞেস করা হয়: তোমার রব কে?
বলুন, আমার রব আল্লাহ। তিনি সবকিছুর মালিক, স্রষ্টা, ব্যবস্থাপক, আকৃতি দানকারী, অভিভাবক ও বান্দাদের সংশোধনকারী এবং তাদের যাবতীয় বিষয়াদির আঞ্জাম দাতা। তার নির্দেশ ব্যতীত কোনো কিছুই অস্তিত্ব লাভ করে না এবং তার ইচ্ছা ও অনুমতি ব্যতীত কোনো স্থির বস্তু নড়াচড়া করে না।
যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তোমার দীন কি?
তখন বল, আমার দীন ইসলাম। আর ইসলাম হচ্ছে তাওহীদের সাথে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, আনুগত্যের সাথে তার বশ্যতা মেনে নেওয়া এবং শির্ক ও মুশরিকদের থেকে মুক্ত হওয়া। যেমন— আল্লাহ তা‘আলা বলেছেন,
﴿إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلۡإِسۡلَٰمُ ١٩﴾ [ال عمران: ١٩]
“নিশ্চয় আল্লাহর নিকট দীন হচ্ছে ইসলাম।” [সূরা আল-ইমরান, আয়াত: ১৯] আল্লাহ তা‘আলা আরো বলেছেন: “আর যে ইসলাম ছাড়া অন্য কোনো দীন চায় তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।” [সূরা আল-ইমরান, আয়াত: ৮৫] আল্লাহ কোনো দীন গ্রহণ করবেন না একমাত্র তার দীন ব্যতীত, যা দিয়ে তিনি আমাদের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করেছেন। কারণ, তাঁর দ্বীন পূর্বের সকল শরীয়তকে রহিতকারী। অতএব ইসলাম ব্যতীত যে অন্য দীন অন্বেষণ করবে সে হিদায়াত থেকে বিচ্যুত এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ও জাহান্নামে প্রবেশ করবে। জাহান্নাম খুব নিকৃষ্ট ঠিকানা।
যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, তোমার নবী কে?
বল, তিনি হলেন মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন আব্দুল মুত্তালিব ইবন হাশিম ইবন আব্দু মানাফ। আল্লাহ তাকে কুরাইশ থেকে বাছাই করেছেন, আর কুরাইশরা হচ্ছে ইসমাইল ইবনু ইবরাহীম আলাইহিস সালামের সন্তানদের সর্বশ্রেষ্ঠ। আল্লাহ তাঁকে মানব ও জিন জাতীর নিকট প্রেরণ করেছেন এবং তার ওপর কিতাব ও হিকমত নাযিল করেছেন এবং তাকে সর্বোত্তম রাসূল ও তাদের শ্রেষ্ঠ বানিয়েছেন। তার ওপর সালাত ও সালাম।
.jpg)
No comments:
Post a Comment